ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখার ২০ বছর পূর্তি উদযাপন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দুই দশক পূর্তি উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘প্রশাখা’-র ২০ বছর পূর্তি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,সামাজিক সংগঠন ‘প্রশাখা’দুই দশক ধরে যেভাবে মানবিক সহায়তা,শিক্ষা, সচেতনতা ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে,তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ আমাদের সমাজকে এগিয়ে নিতে সহায়ক। অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্য, আমন্ত্রিত অতিথি, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ছাড়াও সংগঠনের কর্মীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ‘প্রশাখা’-র বিগত ২০ বছরের কার্যক্রম তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত”প্রশাখা”ঝিনাইগাতী উপজেলার সামাজিক সচেতনতা,দরিদ্র সহায়তা, পরিবেশ সুরক্ষা ও শিক্ষাক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখার ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় :