ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লেকের পাড় হতে বিশাল বিজয় র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের বিদ্রোহী কবি পাঠাগারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয় র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিজয় র‍্যালী শেষে সমাবেশ আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, বিগত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবসময় মাঠে ছিলাম। মামলা-হামলার তোয়াক্কা না করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নির্দেশনা বাস্তবায়ন করেছি সর্বোচ্চ শক্তি দিয়ে। অতীতের মতোই আগামীতেও দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আগামীতেও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে’

আপডেট সময় :