ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে। জেলার আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদে সব কিছু কেড়ে নিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় ওই যুবককে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার (১০ আগস্ট-২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়।
আহত আমিনুর ইসলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত তিনি ।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
আহত আমিনুর ইসলাম জানান, আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুর্চি পদে চাকরি করি। আজ বাড়ি যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে দিনাজপুর যাচ্ছিলাম। ট্রেনের ছাদে দু’জন সন্ত্রাসী এসে আমার কাছে যা আছে তাই চান। কিন্তু আমার কাছে কিছু নাই বলার পর ব্যাগ, মোবাইল ও কাছে থাকা কিছু টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তারা সব কিছু কেড়ে নিয়ে ছাদ থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানিয়েছেন, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট হাসপাতালে রেফার্ড করেছে। আর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে

আপডেট সময় :