ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, ডামি নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে । আগামী শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদজুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

এছাড়া ১৭ই ফেব্রুয়ারি শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ১৮ই ফেব্রুয়ারি রোববার এবং ১৯শে ফেব্রুয়ারি সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় :