নোয়াখালী জেলা প্রশাসক হলনে মুহাম্মদ শফিকুল ইসলাম
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল
মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সর্বস্তরে পেশাদারিত্ব নিশ্চিত করতে তিনি জেলার সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জেলার উন্নয়ন কর্মকাÐের অগ্রগতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান টাঙ্গাইল।


















