সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে আশার কম্বল হস্তান্তর
ময়মনসিংহ প্রতিনিধি
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারি প্রতিষ্ঠান ‘আশা’র পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে ৪৫০ টি কম্বল হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের হাতে এসব কম্বল হস্তান্তর করেন আশা’র ময়মনসিংহ বিভাগীয় সিনিয়র এডিশনাল ডিভিশনাল ব্যবস্থাপক মো. আবু তাহের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আশা’র ময়মনসিংহ ডিষ্টিত ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, রিজিওনাল ম্যানেজার মোঃ আবদুল মান্নান, আকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ মেহেরাজ উল্লাহ সৌরভ, এস ই মো: ফারুক হোসেন, ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাহিদ আরা বেগম, ময়মনসিংহ সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল হক এবং সিনিয়র ম্যানেজার (এম.এস.এম.ই) মো: মাহমুদুর রহমান খান প্রমুখ।

















