ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পাথরঘাটার জুয়েল পেলো ‘সবুজ উদ্যোক্তা’ পুরস্কার

‎পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎জলবায়ু পরিবর্তন ও পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরিতে উদীয়মান তরুণদের মধ্যে অন্যতম নাম পাথরঘাটার মোঃ জুয়েল। সবুজ উদ্ভাবন, পরিবেশ সচেতনতা ও জলবায়ু সহনশীল উদ্যোগে অবদান রাখায় তিনি অর্জন করেছেন সম্মানজনক সবুজ উদ্যোক্তা পুরস্কার।
‎একশন এইড বাংলাদেশের আয়োজিত “সবুজ উদ্যোক্তা বুটক্যাম্প” এ অংশ নিয়ে তার উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শনের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে জুয়েলকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা, যা “যুব-নেতৃত্বাধীন সবুজ ক্ষুদ্র উদ্যোক্তা (Youth-led Green Micro Entrepreneurship)” কার্যক্রমকে আরও বেগবান করতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
একশনএইড বাংলাদেশের সহযোগিতায় নজরুল সৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়িত এফরটি প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কাজ করছেন সবুজ উদ্যোগ ও যুব নেতৃত্বে উদ্যোক্তা তৈরির উপর। নিজ এলাকায় পরিবেশবান্ধব ক্ষুদে উদ্যোক্তা তৈরিতে তার কার্যক্রম ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। তিনি স্থানীয় পর্যায়ে প্লাস্টিক দূষণ হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার, কম খরচে সবুজ উদ্ভাবনী পণ্য উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
‎‎জুয়েল হোসেন বলে, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গত বছর থেকে কেচো সার উৎপাদন করে আসছি। পরিবেশবান্ধব কৃষিকে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। ২০২৫ সালে অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত সবুজ উদ্যোক্তা বুটক্যাম্প এ বিজয়ী হয়ে ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছি। এর আগে গত বছর বুটক্যাম্প থেকে ৫০ হাজার টাকা পেয়েছি। এই পুরস্কার আমার উদ্যোগকে আরও প্রসারিত করতে সহায়তা করবে এবং আমাকে বৃহত্তর স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিচ্ছে।‎
‎জুয়েলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। তিনি বলেন, জুয়েলের এই উদ্যোগ ও অর্জন শুধু আমাদের জন্য গর্বের নয়, বরং দেশের সকল তরুণের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে সবুজ উদ্যোক্তা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা বিশ্বাস করি।‎
‎তিনি আরও জানান, এনএসএস দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উন্নয়ন ও জলবায়ু অভিযোজনমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করতে কাজ করছে। জুয়েলের এই অর্জন তাদের সেই প্রচেষ্টারই ফল।‎
‎সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বে সবুজ উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ পাথরঘাটায় ইতোমধ্যেই নতুন সচেতনতা তৈরি করেছে। জুয়েলের প্রাপ্ত পুরস্কার এ উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। সবুজ অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যে তার এই অর্জন পাথরঘাটা ও বরগুনাকে আরও একধাপ এগিয়ে নিল এমনটাই অভিমত তাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটার জুয়েল পেলো ‘সবুজ উদ্যোক্তা’ পুরস্কার

আপডেট সময় :