ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

শওকত হোসেন সৈকত, ধামরাই (ঢাকা)
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
গতকাল বুধবার ভোররাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এই শাখায় হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী লক্ষণ সূত্রধর বলেন, “রাতে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ গ্রাম পুলিশ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুরু করে। বাইরে এসে দেখি ব্যাংকের দেয়াল আর আমার দোকানের চালায় আগুন লেগেছে। পরে আশপাশের লোকজন নিয়ে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধামরাই উপজেলায় গ্রামীণ ব্যাংকের মোট ছয়টি শাখা রয়েছে এবং প্রতিটিতে নিরাপত্তার দায়িত্বে চৌকিদার নিয়োজিত আছেন। ভোর রাতে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা সুয়াপুর শাখায় আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারণ অনুসন্ধানে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় :