নড়িয়ায় নির্বাচনী প্রচারণায় মুফতি ইমরান হোসেন
‘দেশে শান্তি প্রতিষ্ঠায় কোরআনের বিধানের কোন বিকল্প নেই’
- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শরীয়তপুর-২ আসনের (নড়িয়া-সখিপুর) প্রার্থী মুফতি মো. ইমরান হোসেন বলেছেন, মহান আল্লাহর বড় নিয়ামত পবিত্র কোরআন। যা বিশ্ব মানবের জীবন বিধান। মহান আল্লাহর বিধান কোরআন মেনে চললেই শান্তি আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের হুকুমত কায়েম করতে বদ্ধপরিকর। দেশে শান্তি প্রতিষ্ঠায় পবিত্র কোরআনের সংবিধানের বিকল্প নেই। আর কিছু থাকতেও পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা আসলে কোরআনের হুকুমতে দেশ চলবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের মানুষের সেবাই কাজ করতেই প্রার্থী হয়েছি।
তিনি আজ রোববার সকালে দলীয় দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে নিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দরে নির্বাচনী প্রচারনা গণসংযোগ করার সময় এসব কথা বলেন। তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ ভোটারদের কাছে দোয়া এবং হাতপাখা মার্কায় ভোট চান।
তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আল্লাহর রহমতে দেশের মানুষ নির্বাচিত করেন তবে মানুষের কল্যানে যা যা প্রয়োজন, সারা দেশের মতো নড়িয়া ও সখিপুরের সকল সমষ্য দুর করতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে। নির্বাচনী প্রচারনা কালে নড়িয়া উপজেলা ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















