জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলস-এর ২০২৫-২৬ সালের ৬৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আখচাষি দলিলুর রহমান আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিলের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আলীম খান, প্রধান (সিপিই), বিএসএফসি ড. জেবুন নাহার ফেরদৌস, এছাড়া মিলের কর্মকর্তা-কর্মচারী, আখ চাষি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













