ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

‘যুবকদের হাতে স্বাবলম্বিতার শক্তি দিয়ে বদলে দেবো নবীনগর’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরের যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে উপজেলা বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন।
আজ রোববার নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হবে।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,আপনাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা আমার সমষ্টিগত দায়িত্ব।
সৌদি আরবে নিজের ব্যবসায়িক অর্জনের প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, “সেখানে আমি দুই হাজার মানুষের কর্মসংস্থান করেছি। নবীনগর আমার জন্মভূমি—এখানেও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, “আমরা চাই নবীনগর এমন উচ্চতায় পৌঁছাক—যাকে দেখে সারা দেশের জনপ্রতিনিধিরা অনুপ্রাণিত হবে। আল্লাহর রহমত ও নবীনগরবাসীর দোয়া পেলে, কোনো মাধ্যম ছাড়াই সাধারণ মানুষের ঘরে ঘরে সরাসরি সেবা পৌঁছে দেবো।”
এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের,সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ,সাদেক আহমেদ (আকাশ),পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান( ইকরাম) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সভার আগে নজু পৌর এলাকার মাঝিকাড়া থেকে শতশত নেতাকর্মীসহ ব্যানার-ফেস্টুন নিয়ে বাজারের বিভিন্ন এলাকায় শোডাউন ও কৌশল বিনিময় করেন। শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, নজু অতীতেও নবীনগরের ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সংস্কারসহ অসংখ্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। তিনি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন, শিশু ও যুবকদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রেখেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অর্থনৈতিক ও নৈতিক সহায়তা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘যুবকদের হাতে স্বাবলম্বিতার শক্তি দিয়ে বদলে দেবো নবীনগর’

আপডেট সময় :