ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

হোমনায় বিএনপির দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কুমিল্লার হোমনা উপজেলার এম.কে আনোয়ার স্যারের বাস ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা ছাত্রদল এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আয়োজনে নেতৃত্ব দেন হোমনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির নিরব এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহপরান, আবুল মুন্সি, এন কে ইয়ামিন (সানি), আল আমিন নাছির উদ্দীন বিল্লাল,মোঃইকবাল,মোঃ মেহেদী হাসান প্রমুখ।
এ ছাড়া দোয়া মাহফিলে অংশ নেন হোমনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম ইসলাম, হোমনা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাছেল, হোমনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, মোঃ মামুন,ফাহাদএবং হোমনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা (অন্তর)। রামকৃষ্ণপুর কলেজের সিনিয়ার সহ-সভাপতি-জাকারিয়া ইসলাম বিশাল।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোমনায় বিএনপির দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় :