ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কচুয়ায় কীটনাশক ছিটিয়ে কৃষকের দুই একর সবজির আবাদ নষ্ট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁও গ্রামে প্রবাস ফেরত কৃষক মো: সিরাজের দুই একর জমির বাঙ্গি ও খিরা গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে আগাছা দমনের বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে তার আবাদ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়। এতে কৃষকের প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
কৃষক সিরাজ হোসেন বলেন, কয়েক বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি কৃষিকাজে মনোনিবেশ করেন। সবজি চাষে সফলতা পেয়ে এ মৌসুমে তিনি প্রায় দুই একর জমিতে খিরা ও বাঙ্গির আবাদ করেন। চারা পরিচর্যা, সেচ, সার প্রয়োগ-সব মিলিয়ে ইতোমধ্যেই বড় অংকের বিনিয়োগ করেছিলেন তিনি। জমিতে গাছের চারা গুলো গজাতে শুরু করেছে,ঠিক এমন সময় শত্রুতাবশত রাতের আঁধারে কে বা কারা আগাছা নিধনের কীটনাশক ছিটিয়ে সব গাছ নষ্ট করে দেয়।
তিনি আরও জানান, বুধবার ভোরে জমিতে গিয়ে দেখি সব গাছ শুকিয়ে কুঁকড়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছি। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেলো এক রাতে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহ আলম মিয়াজী। তিনি ক্ষতিগ্রস্ত আবাদ দেখে গভীর দুঃখ প্রকাশ করে বলেন,এটি অত্যন্ত অমানবিক ও ন্যাক্কারজনক কাজ। এমন নাশকতা একজন কৃষকের পরিশ্রম, সময় ও অর্থ-সবকিছুকে ধ্বংস করে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কৃষক সিরাজকে পুনরায় বীজ ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কচুয়ায় কীটনাশক ছিটিয়ে কৃষকের দুই একর সবজির আবাদ নষ্ট

আপডেট সময় :