ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কাঁঠালিয়ায় মামলার বাদী নিজেই বিক্রি করলেন গাছ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মোঃ আনোয়ার হোসেন নামের এক দিনমজুরের জমির গাছ বিক্রি করে তার বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ সোহরাব খানের বিরুদ্ধে। পরবর্তীতে ওই জমির বাকি গাছ বিক্রি করেন বাদী নিজেই। সম্প্রতি উপজেলা চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ভুক্তভোগী দিনমজুর আনোয়ার হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন সোহরাব খানের বিরুদ্ধে। জমি নিজের দাবী করে গাছ বিক্রি করার কথা স্বীকার করেন সোহরাব খান। অভিযোগে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বংশের সোহরাব খানের। আনোয়ার খানের জমিতে তার রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কাটেন সোহরাব খান ও তার লোকজন। উল্টো সোহরাব খান বাদী হয়ে আদালতে মামলা করেন দিনমজুর আনোয়ার খান ও তার ছেলে সন্তানের বিরুদ্ধে। শুধু মামলা করেই তিনি ক্ষান্ত হননি। পরে ওই জমিতে থাকা বাকি গাছ কেটে বিক্রি করেন আদালতের মামলার বাদী সোহরাব খান। অভিযোগ স্বীকার করে সোহরাব খান জানান, তাদের জমির গাছ বিক্রি করেছেন, এতে বাঁধা দিচ্ছে আনোয়ার। থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় মামলার বাদী নিজেই বিক্রি করলেন গাছ

আপডেট সময় :