ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নওগাঁ মালামালসহ চোরাকারবারী আটক

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে। আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) ভোর ০২টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০-এমপি থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আত্রাই নদীর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩৪টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনসহ তিনজন চোরাকারবারী—(ক) মোঃ দেলোয়ার হোসেন (৩২), পিতা: মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম: গুণবর্মতা; (খ) মোঃ সুলতান মাহমুদ (২৮), পিতা: মোঃ মুনতাজ, গ্রাম: দেবীপুর; এবং (গ) মোঃ জাবেদুল ইসলাম (৩৬), পিতা: মোঃ ময়েন উদ্দিন, গ্রাম: দক্ষিণ খন্ডা—তিনজনই ধামইরহাট থানা ও নওগাঁ জেলার বাসিন্দা—আটক করা হয়।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদক ও মালামাল নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪০,৮০০ টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক প্রেরিত এ তথ্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমে প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ মালামালসহ চোরাকারবারী আটক

আপডেট সময় :