ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ডামুড্যায় জামায়াতের নির্বাচনী সভা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর ৩(ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ডামুড্যা পৌরসভার দুবখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম।
ডামুড্যা পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াস কাজী, ডামুড্যা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির।
এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “আমি ইনসাফ, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। শরীয়তপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক নেতৃত্ব থেকে বঞ্চিত। যদি আল্লাহ চায় ও জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “এই আসনের জনগণের সমস্যা, বঞ্চনা, নাগরিক সেবা সংকট ও অবহেলাগুলো আমি ভীষণভাবে অনুধাবন করি। আধুনিক যোগাযোগব্যবস্থা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতকে উন্নত করাই আমার অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় জামায়াতের নির্বাচনী সভা

আপডেট সময় :