ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কলাপাড়া আ’লীগ সাংগঠনিক সম্পাদক জেলহাজতে মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে কলাপাড়া থানার পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই শামসুল আলম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়া আ’লীগ সাংগঠনিক সম্পাদক জেলহাজতে মৃত্যু

আপডেট সময় :