ভারত থেকে পাটকেলঘাটায় শরনার্থীরা, ৬০ বছর পরেও সম্পত্তি ভ্যালিড হয়নি
- আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিম বাংলা থেকে আশা শরনার্থীরা দীর্ঘ ৬০ বছর অতিবাহিত হলেও তাদের বিনিময় করা যায়গা জমি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পাটকেলঘাটা এলাকার হাজার হাজার পরিবার। তাদের জমি যাতে ভ্যালিড হয় দ্রুত তার জন্য ভূমি মন্ত্রনালয়ের নিকট আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।
সূত্রে জানাগেছে, ১৯৬০/৬৪ সালের দিকে ভারতের পশ্চিম বাংলায় সনাতন ধর্মের মানুষেরা সেসময় চালাতো অমানুষিক নির্যাতন। এক পর্যায়ে প্রাণের ভয়ে ভারত থেকে হাজার হাজার মুসলিম পালিয়ে আসে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে। ঐ সময় পূর্ব পাকিস্তান থেকে অনেক সনাতন ধর্মের লোকেরা ভারতে চলে যায়। ঐ সময় দুই দেশের যায়গা জমি ও কাগজ পত্র দুই পরিবারের মধ্যে বুঝে নেয়। কিন্তু দীর্ঘ ৬০/৬২ বছর ভারত থেকে আসা শরনার্থীরা এদেশের বিনিময় সম্পত্তি এখনও পর্যন্ত ভ্যালিড না হওয়ায় যন্ত্রনা পোহাচ্ছে এসকল পরিবার। এদের কারও মেয়ে বিবাহ দিতে গেলে অথবা অসুস্থ হলে টাকার প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে জমি ক্রয়ের লোক হয়না। কারন এসকল সম্পত্তি ভ্যালিড না হওয়ায়। পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের ভারত থেকে আসা বিনিময়কারী ব্যক্তিদের বিনিময় করা সম্পত্তি এলাকার কিছু কুচক্রী মহল জাল জালিয়াতি করে পরবর্তীতে তাদের নামে ভেলিড করে কিভাবে? এদিকে এওয়াজ করা সম্পত্তি কিভাবে ভ্যালিড হয়? বিষয়টি জানার জন্য আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা। এরা হলো: পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের শাহাদাত আলী মোড়ল (সাদু), বাবর আলী মোড়ল, আহম্মাদ আলী মোড়ল, সবুর মোড়ল, আজিবার মোড়ল, ইউসুফ মোড়ল, ফকির আহমাদ মোড়ল ও ইনছার মোড়ল। এদের ক্ষোভ দীর্ঘ ৬০/৬২ বছর এদেশের নাগরিকত্ব পেয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনেও ভোট দিয়ে যাচ্ছি। যায়গা জমি চাষাবাদ করে ভোগ দখলে আছি তবে জরুরী প্রয়োজনে জমি বিক্রয় করতে গেলে কোন ব্যক্তি কিনতে চাই না। তাই মাননীয় ভূমি মন্ত্রানালয়ের নিকট আমরা আকুল আবেদন জানাচ্ছি।













