ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

রাফায় ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোট
  • আপডেট সময় : ৬৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

* নিহত শতাধিক : ১৪টি বাড়ি ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত

দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ৫২ জন নিহত হয়েছে। অপর একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত ৬৭ জন নিহত হয়েছে। দুটি সংবাদমাধ্যমই গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, রাফা শহরে ইসরায়েলি হামলায় ১৪টি বাড়ি ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার সহকর্মীরা জানান, মসজিদগুলোতে হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। হামাসের একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রাফা শহরে বিমান হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বেসামরিক লোকদের টার্গেট করে রাফাহ শহরে বোমা হামলায় জনগণকে বাস্তুচ্যুত হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাফায় যুদ্ধের সম্প্রসারণে বিপর্যয়কর ফলাফলের আশঙ্কা করা হচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হাতে অপহৃত হয় ২৪০ জন ইসরায়েলি। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। চার মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডবে হাজার হাজার শিশুও প্রাণ হারিয়েছে। এছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাফায় ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় :