ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

গৌরীপুরে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার ( ১১ মে) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইয়াসিন ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিন ও শাহানা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ওই তরুণীর বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে ইয়াসিন তাঁদের বসতঘরে প্রবেশ করেন। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যায় বাবা-মা বাড়িতে ফিরলে ওই তরুণী ইশারা-ইঙ্গিতে তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সোমবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই গৌরীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াসিনকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান , এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় :