ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আশুলিয়া যুবককে পিটিয়ে আহত-হাসপাতালে মৃত্যু

সাঈম সরকার
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া শরীফ মার্কেট এলাকায় চুরির অপবাদ দিয়ে গ্রাম্য সালিশে পিটিয়ে আহত করার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়।
সূত্রে জানাযায়, বুধবার নবগঠিত জামগড়া উত্তরপাড়া বাড়ির মালিক কল্যাণ সমিতিতে চুরির অপবাদে টাঙ্গাইলের আলামিন নামের এক যুবককের বিরুদ্ধে সালিশ হয়। ঐ সালিশে আলামিনকে ৮০ হাজার টাকা জরিমানাসহ চুরির অপবাদে ব্যাপক পিটিয়ে জখম করে।আলামিন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পরলে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ডাক্তার আহতকে মৃত বলে ঘোষনা করেন। সালিশে উপস্থি ছিলেন বাড়ীর মালিক সমিতির সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক কালাম,স্থানীয় তানভির ও সোহাগ-সহ দশ-বারো জন।
প্রত্যক্ষদর্শীগণ জানায়, মারধরে কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কাসিমপুর থানা পুলিশ এবং একজন বিএনপি নেতার মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশুলিয়া যুবককে পিটিয়ে আহত-হাসপাতালে মৃত্যু

আপডেট সময় :