গাইবান্ধায় দূর্যোগ ঝুঁকি হ্রাস শীর্ষক সচেতনতা
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপের (এসইউপি) আয়োজিত সমাজ ভিত্তিক দূর্যোগ ঝুঁকি শীর্ষক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বন্যার প্রভাবে আক্রান্ত জনগোষ্ঠীর মতামত ভিত্তিক বার্ষিক কর্ম-পরিকল্পনা বিষয়ক উঠান বৈঠকে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সামাজিক উন্নয়ন পদক্ষেপ এসইউপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন।
সমাজ ভিত্তিক দূর্যোগ ঝুঁকি হ্রাসে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধী এবং জরুরি সেবামূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মামুন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন এসইউপি’র প্রকল্প কর্মকর্তা মো: শাহীন মিয়া,উন্নয়ন সহযোগী মো: মুকুল মিয়া।
পরে বন্যার প্রভাব সম্পর্কে অতীত অভিজ্ঞতা ও সমস্যা এবং সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দেয়া হয়।















