পীরগঞ্জ টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী রাবার ড্যামের উজানে এক হেক্টর জলাশয় (নদী) সাগুনী রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রম হিসেবে ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার সাগুনী রাবার ড্যাম এলাকায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরের আয়োজনে মৎস্যজীবী এবং জলাশয় তীরবর্তী সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এ ঘোষনা দেন। সভায় আরো বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আয়শা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, মৎসচাষী প্রভাত সমীর শাহজাহান, ইব্রাহীম আলী, শহিদুল ইসলাম, বাবুল হোসেন প্রমূখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সুফলভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জানান, টাঙ্গন নদীতে এ মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হলে জীববৈচিত্র রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।
















