বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ঢাকা মহানগরের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব জনাব মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কদমতলী থানা কমিটির সাধারণ সম্পাদক জনাব মো. রুহুল আমিন হাওলাদার। তিনি শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশ উপস্থিত সকলের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করে।
















