ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নতুন সময়-এর সাংবাদিক এবং কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি। মূল পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় আনতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাঁরা রুবেল হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পথিকৃৎ-এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহসভাপতি আশরাফসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মামলার সুষ্ঠু তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :