ফুলবাড়ীতে মাদক কারবারিসহ মোটরসাইকেল আটক
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ৪,৪৪,১০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট , মোটরসাইকেল এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক।গত ১৯-২১ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প , বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক *পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ০১জন আসামীসহ ৩১৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৪,৪৪,১০০ টাকা।
এবিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
















