সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা শহরের বিজয়স্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।















