ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

১৯ বছরেও কেনা জমি বুঝে না পাওয়ার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে ১৯ বছর আগে কেনা জমি বুঝে নিতে গিয়ে হয়রানি ও হুমকির অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. হেলাল উদ্দিন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিন ২০০৫ সালে প্রতিবেশী নিজাম উদ্দিনের কাছ থেকে ১০ শতাংশ জমি সাফকাওলা দলিলের মাধ্যমে কিনেন। তবে জমির দখল বুঝিয়ে দেওয়ার আগেই বিক্রেতা নিজাম উদ্দিন মারা যান। এরপর তার ছেলে মাসুদ মিয়ার কাছে জমির সীমানা বুঝে নিতে গেলে দীর্ঘদিন ধরে তিনি তালবাহানা করেন বলে অভিযোগ।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ জুলাই তিনি জমির দখল নেন। এরপর মাসুদ মিয়া জমি দখল ও মাছ চুরির অভিযোগ তুলে থানায় অভিযোগ করেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।

হেলাল উদ্দিন বলেন, বৈধভাবে জমি কেনার পরও তিনি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। উল্টো তাকে ও তার পরিবারকে মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ মিয়া। তিনি বলেন, হেলাল উদ্দিন বৈধ কাগজপত্র দেখাতে পারলে তিনি জমি ছেড়ে দেবেন। তার দাবি, হেলাল উদ্দিন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন এবং তার ফিশারির মাছ চুরি করেছেন। এ বিষয়ে তিনিও থানায় অভিযোগ দিয়েছেন।

নান্দাইল মডেল থানা পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৯ বছরেও কেনা জমি বুঝে না পাওয়ার অভিযোগ

আপডেট সময় :