নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা চুরি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢুকে দুটি সিসিটিভি ক্যামেরা ও সার্কিট ব্রেকারের তার খুলে নিয়ে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। চুরির সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানসুরা বেগম জানান, সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকের দুটি তালা কাটা অবস্থায় দেখা যায়। পরে বিদ্যালয় পরিদর্শন করে দুটি সিসিটিভি ক্যামেরা ও সার্কিট ব্রেকারের তার চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিদ্যালয়টিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে চোরেরা।
এদিকে, বারবার চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।















