ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নোবিপ্রবিতে নিজ ক্যাম্পাসের শিক্ষককে ট্রেজারার চেয়ে মানববন্ধন

নোয়াখালী ব্যুরো
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ট্রেজারার পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দক্ষ শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষকদের মধ্য থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া উচিত।

শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তুলনামূলক কম থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বাস্তবতা বুঝে কাজ করতে সময় লাগে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।

তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে নিজ ক্যাম্পাসের যোগ্য শিক্ষককে দ্রুত ট্রেজারার পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোবিপ্রবিতে নিজ ক্যাম্পাসের শিক্ষককে ট্রেজারার চেয়ে মানববন্ধন

আপডেট সময় :