সংবাদ শিরোনাম ::
ত্রিশালে সরকারি নজরুল একাডেমিতে স্কুল পরিচ্ছন্নতা অভিযান শুরু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সুপারভাইজার শাহনাজ আক্তার, সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক সেলিম, আজিজুল হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।















