ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের কাদশুকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেষমারী গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) ও কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে হুমায়ুন কবিরের প্যান্টের পকেট থেকে ৫০০ পিস এবং আনোয়ার ইউসুফের পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদক ও মারামারির তিনটি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় :