ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জনতা ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজার থেকে জনতা ব্যাংক পিএলসি শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকরা।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংগঠক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, বাহা উদ্দিন বাক্কী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল, যুবদল নেতা ইমামুল হক চন্দন, ইউপি সদস্য গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন ও ব্যবসায়ী খোরশেদ মিয়া।

বক্তারা বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংকের এ শাখাটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তাঁদের দাবি, কোনো নিরাপত্তাজনিত সমস্যা না থাকা সত্ত্বেও একটি মহল নিজেদের স্বার্থে শাখাটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। শাখাটি সরিয়ে নেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বাড়বে।

তাঁরা ব্যাংকটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানিয়ে বলেন, এ সিদ্ধান্ত বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নান্দাইল রোড বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিষয়ে জনতা ব্যাংক নান্দাইল বাজার শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান বলেন, ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি পর্যালোচনা করছে। তবে গ্রাহকদের স্বার্থ বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনতা ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-বিক্ষোভ

আপডেট সময় :