ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তুচ্ছ ঘটনায় গৌরীপুরে অটোরিকশাচালককে কুপিয়ে জখম

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে

আহত অটোরিক্সা চালক মো. বাবু মিয়া (১৮)

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে কাঁচা রাস্তায় জমে থাকা কাদা ও মাছ ধোয়া পানিতে অটোরিকশা উল্টে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে মো. বাবু মিয়া (১৮) নামে এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাপুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ওপর জমে থাকা কাদা ও মাছ ধোয়া পানিতে পিছলে বাবু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা পাশের খাদে পড়ে যায়। পরে গাড়িটি উদ্ধার করে তিনি প্রতিবেশী জোসনা আক্তারের বাড়িতে গিয়ে রাস্তায় পানি ও ময়লা ফেলার কারণ জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, ঘর থেকে বেরিয়ে আসা এক নারী ধারালো অস্ত্র দিয়ে বাবু মিয়াকে আঘাত করেন। এতে তাঁর বুকের ডান পাশ ও ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বাবু মিয়ার মা হালিমা আক্তার বাদী হয়ে জোসনা আক্তার, তাঁর স্বামী জিল্লুর রহমান এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমান বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর দাবি, বাবু মিয়াসহ কয়েকজন তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালালে ঘরে থাকা তাঁর স্ত্রী আত্মরক্ষার চেষ্টা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অটোরিকশা খাদে পড়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ওই যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুচ্ছ ঘটনায় গৌরীপুরে অটোরিকশাচালককে কুপিয়ে জখম

আপডেট সময় :