ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

আন্তর্জাতিক যুব দিবসে মানিকছড়িতে র‍্যালী, সভা ও যুব ঋণ বিতরণ

মো. শহীদুল ইসলাম, খাগড়াছড়ি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে র‍্যালি, শপথবাক্য পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও উদ্যোক্তাদের অংশগ্রহণে শপথবাক্য পাঠ শেষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা প্রকৌশলী মহব্বত আলী, কৃষি কর্মকর্তা জহির রায়হান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠন একতা ক্লাবের সভাপতি জাকির হোসেন শান্ত, যুব স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো. জাকির হোসেন ও প্রশিক্ষিত সফল উদ্যোক্তা আব্দুল হামিদ এবং রাবেয়া আক্তার।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে দূরে রেখে উৎপাদনমুখী কর্মে সম্পৃক্ত করতে পারলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব’।
আলোচনা শেষে প্রথম ও দ্বিতীয় ধফায় ১২ জন প্রশিক্ষিত যুব আত্মকর্মী উদ্যোক্তার মাঝে সনদপত্র ও ১০ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক যুব দিবসে মানিকছড়িতে র‍্যালী, সভা ও যুব ঋণ বিতরণ

আপডেট সময় :