ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা তাদের নিয়োগ বিধি সংশোধনের দাবীতে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে গতকাল মঙ্গলবার। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মাঠ কর্মীদের দাবী আদায়ে গঠিত ঐক্য পরিষদের ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয়ক সাজ্জাদ হোসেন জানান, নিয়োগ বিধি সংশোধন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। কর্মসূচীর মধ্যে রয়েছে মাসিক রিপোর্ট ( অনলাইন এবং অফলাইন) প্রদান বন্ধ, ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ ধারবাহিকভাবে কঠোর কর্মসূচী চলমান থাকবে।
তিনি আরো বরেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে দায়িত্ব পালন, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবাদানসহ স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদের চাকুরি রাজস্বখাতভূক্ত হলেও নিয়োবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি বিধায় তাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নিয়োগবিধির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও সরকারের সদিচ্ছার কারনে তা বাস্তবায়িত হচ্ছে না। তাই উক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সরকার দ্রুততম সময়ের মাঝে সিদ্ধান্ত নিবেন বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি

আপডেট সময় :