ঈশ্বরদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করে নৌ পুলিশ
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ পুলিশ, গতকাল রোববার বিকেলে পাকশী লালন শাহ সেতুসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, সহ নৌ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নৌ পুলিশ জানান, পদ্মা নদীতে অবৈধ ভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করে জেলেরা মাছ শিকার করছিল, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানি দল অভিযান পরিচালনা করে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে লক্ষিকুন্ডা নৌ পুলিশ, পরে আটক কৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে। নৌ পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ জালের ব্যবহার নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতির কারণ পদ্মা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানিয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহল নৌ পুলিশের অভিযানের বিষয়ে প্রশংসা করে বলেন, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ করা গেলে নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে।

















