ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈশ্বরদী – ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব- অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতো, স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে আহাম্মদ, পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। মুহূর্তেই সে ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান জানান,খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু

আপডেট সময় :