অপপ্রচার রোধ ও মাদক প্রতিরোধে গোপালপুরে আলোচনা সভা
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার বিস্তার রোধ এবং মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি। সভায় সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল খান।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা থানার এসআই সমীর কুমার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, গোপালপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমি বলেন, গোপালপুর ইউনিয়ন থেকেই মাদকবিরোধী ডোপ টেস্ট কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক প্রতিরোধে কমিটি গঠন করা হবে, যাতে স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা যায়।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

















