ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

উখিয়ায় র‍্যাব-১৫’র অভিযানে যাবজ্জীবনসহ দুই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গত ২৬ ও ২৭ নভেম্বর রাতে র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
র‌্যাব জানায়, প্রথম অভিযানে উখিয়ার হাজির পাড়া এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান (৩২)-কে গ্রেফতার করা হয়। পরে তেলখোলা এলাকা থেকে একই মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি রুপন কুমার চাকমা (২৫)-কে আটক করে র‌্যাব-১৫।
গ্রেফতার শাহজাহান উখিয়ার হাজির পাড়া মগডেবা ঘোনার পাড়ার বাসিন্দা। আর রুপন কুমার চাকমা তেলখোলা চাকমা পাড়ার স্থানীয় বাসিন্দা বলে জানায় র‌্যাব।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আরও জানান, সন্ত্রাস, মাদক ও চোরাচালান প্রতিরোধে র‌্যাবের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় র‍্যাব-১৫’র অভিযানে যাবজ্জীবনসহ দুই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় :