ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কালিহাতীতে বিএনপির মনোনয়ন রিভিউ চান নেতা–কর্মীরা

কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্র ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন নিয়ে মাঠে দেখা দেওয়া অসন্তোষের প্রেক্ষিতে মনোনয়ন রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকসহ স্থানীয় নেতা–কর্মীরা।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাইকড়া ও সহদেবপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে পাইকড়া কে.পি. উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌজান বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে দুই ইউনিয়নসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা–কর্মী অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সামনে ছিলেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি।
তিনি অভিযোগ করে আরও বলেন,সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণ করেছেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, সাধারণ সম্পাদক মো. জসিম খান,সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া,পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ
নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিহাতীতে বিএনপির মনোনয়ন রিভিউ চান নেতা–কর্মীরা

আপডেট সময় :