সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে স্প্রে ম্যানদের প্রশিক্ষণ, ৩০ জনকে স্প্রে মেশিন বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বালাইনাশকের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কৃষি কাজে নিয়োজিত স্প্রে ম্যানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩০ জনের মধ্যে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বুধবার দুপুরে কুড়িগ্রাম খামারবাড়ি চত্বরে এ প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহেদী হাসান, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এবং ইনতেফার রংপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার আবু তাহের মামুন।
প্রশিক্ষণে বালাইনাশকের নিরাপদ ব্যবহার, সঠিক মাত্রা প্রয়োগ এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে জেলার ৩০ জন স্প্রে ম্যানের হাতে বিনামূল্যে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।















