ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার 

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে

পাচারের উদ্দেশ্যে বহন করা ৬২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে।

৩০ নভেম্বর রোববার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ৩০ নভেম্বর  রবিবার সকাল ৮টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত স্টেশন রূপসা এর একটি আভিযানিক দল খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার 

আপডেট সময় :