ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-প্রসীত ও জেএসএসের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। পাশাপাশি ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় ইউপিডিএফ-প্রসীত ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় এর আগেও হতাহতের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলিতে নিহত ৩

আপডেট সময় :