ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মোংলা বন্দরে জেটি নির্মাণে ৪ হাজার কোটি টাকা দেবে চীন Logo অনিয়ম, স্টাফদের দুর্ব্যবহার ও অনিয়মিত চলাচলে অতিষ্ঠ যাত্রীরা Logo নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না-রথযাত্রায় এমপি আব্দুল মান্নান Logo উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা Logo দেওয়ানগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার পেল শুকনো খাবার Logo শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo রাজশাহীতে বার বার বাসশ্রমিকদের উসকে দিয়ে জনভোগান্তির চেষ্টা Logo গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩ Logo গোলখালীতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৩৭ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মণিপুরীপাড়ার বাসায় মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় ঢাকার মণিপুরীপাড়ার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী।

প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও ৪ জন আটক করা হয়। তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এ ছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় :