ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

গর্জনিয়া-কচ্ছপিয়ায় পুলিশের অভিযান, সন্ত্রাসীরা পিছু হটছে

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামুর গর্জনিয়া–কচ্ছপিয়া এলাকায় সন্ত্রাসী ও চোরাকারবারি চক্রের বিরুদ্ধে টানা অভিযান পরিচালনা করছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহার নেতৃত্বে একটি টিম। দফায় দফায় অভিযানে পরিচিত সন্ত্রাসীদের আস্তানায় হানা দেওয়া হচ্ছে। এতে অনেকেই গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, বড়বিল, থিমছড়ি, থোয়াঙ্গাকাটা ও কচ্ছপিয়ার বালুবাসা–আছারতলি–দোছড়ি এলাকায় চোরাকারবারিরা চাপে আছে। সম্প্রতি অবৈধ গরুর হাটও পুরোপুরি বন্ধ হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নতুন আইসি’র সক্রিয়তায় সন্ত্রাসী ও চোরাচালানকারীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ফলে গর্জনিয়া–কচ্ছপিয়ায় এখন শান্তি ফিরতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গর্জনিয়া-কচ্ছপিয়ায় পুলিশের অভিযান, সন্ত্রাসীরা পিছু হটছে

আপডেট সময় :