গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় খাগাইল গ্রামের বাসিন্দা বেলাল আহমদ (৪২), পিতা-হাবিব আলী কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।















