ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, মিন্টু গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার

আপডেট সময় :