ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

আইন লঙ্ঘন করে বালুমহাল

ঘিওরের পয়লা ইউনিয়ন নদী গর্ভে

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নারচী,শুলাকরিয়া,শ্রীধরনগর,বাসুদেববাড়ী সহ ১০-১২ টি গ্রামের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিকটেই বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন।যার ফলে পয়লা ইউনিয়নের এইসব গ্রাম নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে। স্থানীয়দের লিখিত আপত্তি সত্ত্বেও বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীধরনগর বালুমহালটির চারপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। মাত্র ৪০০ মিটার দূরত্বে রয়েছে একটি মসজিদ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ৬০০ মিটার দূরেই রয়েছে একটি আঞ্চলিক মহাসড়ক। আইন অনুযায়ী এ ধরনের এলাকায় বালুমহাল স্থাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর ৬২ নম্বর ধারার ৪ উপধারায় বলা হয়েছে, কোনো সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক, সেতু, কালভার্ট, বাঁধ বা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। অথচ এসব নিয়মকে উপেক্ষা করে প্রশাসনের এমন সিদ্ধান্তে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ভুটোন বলেন, “প্রতিবছর বালু তোলার ফলে নদী ভাঙন বাড়ছে। ফসলি জমি যাচ্ছে নদীগর্ভে। গত বছর পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলে তীর রক্ষা করলেও এবার আবার ইজারা দেওয়ায় এলাকা চরম হুমকিতে পড়বে। আমাদের ক্ষতি হলে এর দায় কে নেবে?”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে নির্ধারিত স্থানে নিয়ম মেনেই বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। কেউ যদি বালু উত্তোলনে নিয়ম অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইন লঙ্ঘন করে বালুমহাল

ঘিওরের পয়লা ইউনিয়ন নদী গর্ভে

আপডেট সময় :