ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

জয়পুরহাটে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ২৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) রাত ১১ টার দিকে জেলার পৌর শহরের সবুজনগর এলাকার একটি বাসা থেকে ফারজানা আক্তার জুথি (২৬) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুথি জেলার পাঁচবিবি উপজেলার পৌরসভার পোস্ট অফিসপাড়া এলাকার মো: জীবনের স্ত্রী এবং জেলা শহরের সাহেবপাড়া মহল্লার জাহিদুল ইসলামের মেয়ে।
নিহত ফারজানা আক্তার জুথির ভাই মেজবা নাবিল জানান, আমার বোনের স্বামী অনেক আগে মারা যান। তার ৬ বছরের একটি সন্তান আছে। সে তার দাদার বাড়িতে থাকে। পরবর্তীতে জীবন নামের এক ছেলের সাথে সম্পর্ক করে ৮ মাস আগে আপু বিয়ে করেন। ওই ছেলের আরও একটি বউ আছে। আপুর এ বিয়ে পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। আজকে খবর পাই আমার বোন ঘরের মধ্যে আছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এসে দেখি ঘরের দরজা লাগানো। পরে পুলিশ আসার পর দরজা খুলে দেখি ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় আপুর মৃতদেহ ঝুলছে।
বাসার মালিক আবু হাসেম বলেন, ওই মেয়ে ও তার স্বামী জীবন প্রায় ৬ মাস আগে বাসা ভাড়া নেয়। আমার পরিবার তৃতীয় তলায় থাকে, আর ওরা দ্বিতীয় তলার উত্তর পাশের ইউনিটে থাকে। বৃহস্পতিবার (১৪ আগস্ট-২০২৫) রাত ১০টার দিকে তার স্বামী এসে দরজায় ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে আমার ছেলেকে জানায়। আমার ছেলেও ডাকাডাকি করেন। পরে তার স্বামী চলে যান। সন্ধ্যার দিকে আবারও তার স্বামী এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পাশের একটি গাছে ওঠে জানালা দিয়ে দেখে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জুথি ঝুলছে। পরে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই মেয়ের স্বামীকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট সময় :